Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন

admin • 02 Aug 2026, 07:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। নির্মাণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। একই সঙ্গে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেয় সংগঠন দুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, স্মৃতিচিহ্নে অগ্নিসংযোগ একটি নিন্দনীয় ঘটনা এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ব আলী বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।