Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
জেলার খবর

টঙ্গীর বেইলি সেতু ভেঙে নদীতে ট্রাক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
টঙ্গীর বেইলি সেতু ভেঙে নদীতে ট্রাক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীস্থ বেইলি সেতুটি ভেঙে তুরাগ নদে পড়েছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী সেতু এড়িয়ে বিকল্প হিসেবে কামারপাড়া মুন্নুগেট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী (তুরাগ নদীর ওপর) বেইলি সেতুটি নড়বড়ে ছিল। আজ ভোরে পাথরের ওভারলোডেড ডাম্প ট্রাকের কারণে ভেঙে গেছে। ডাম্প ট্রাকটি তুরাগ নদে পড়ে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানায়, ভোরে টঙ্গীস্থ বেইলি সেতুটি ভেঙে গেছে। কামারপাড়া মুন্নুগেট দিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।