Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

ঝিনাইদহে স্কুলছাত্রের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে স্কুলছাত্রের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

নির্যাতিতা শিশুর স্বজনরা জানায়, ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আমিরুল ইসলামের ছেলে (১৩) বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে খেলার কথা বলে বাড়ি নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে সিয়াম।

 

বিষয়টি টের পেয়ে সিয়ামের পরিবারের সদস্যরা কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা টের পেয়ে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জানাজানি হওয়ার পর সিয়ামকে নিয়ে পালিয়েছে তার বাড়ির লোকজন।

 

এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নির্যাতিতার স্বজনরা।

   

বিষয়টি নিশ্চিত করে হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ( ওসি) আবু আজিফ জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।