Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

জোরপূর্বক সুপারী গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জোরপূর্বক সুপারী গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জোরপূর্বক জমির ফসল উত্তোলন করে নষ্ট করাসহ অর্ধশতাধিক সুপারী গাছ কর্তন ও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাবেদ মন্ডলের চাতাল পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

 

জানা যায়, ছলিমুদ্দিন ২০২২ সালে রমজান আলীর কাছে ৭ শতাংশ জমি ক্রয় করে তার স্ত্রী মোছাঃ জোবেদা বেগম এর নামে দেন। এই জমির দাগ নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছে বলে জানা যায়। বার বার মিমাংসা হলেও কোন সুরাহা মেলেনি। ফসল নষ্ট সহ জমির দাগ ঠিক করা নিয়ে কোর্টে মামলাও করেন ভুক্তভোগী পরিবার।

 

২০২২ সালেই তিনি তার জমিতে সুপারি গাছ এবং বিভিন্ন সফল লাগান। সফল গুলো বক্কর মিয়া নির্দেশে তার ছেলেরা নষ্ট করে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আজ সকলে বক্কর মিয়া সহ তার ছেলেরা জমিতে এসে সুপারি গাছগুলো তোলে এবং সেই জমিতে কিছু সুপারি গাছ লাগান।

 

ক্ষতিগ্রস্ত কৃষক ছলিমুদ্দিন বলেন, আমি ২০২২ সালে এই ৭শতাংশ জমি ক্রয় করি তখন থেকেই বক্কর মিয়া সহ ছেলেরা আমার জমিতে আমি যে ফসলগুলা ফলাই সে কষ্ট করে তারা। অনেকদিন থেকে এই জমির দাগ নিয়ে এর মাঝে বিবাদ চলছে। এক পর্যায়ে আমি কোটে মামলাও করি।

 

ক্ষতিগ্রস্ত জোবেদা বেগম বলেন, আজ সকালে বক্কর মিয়া ও তার ছেলেরা আমাদের গাছগুলো তুলে নিয়ে যায়। তারা বিভিন্ন লাঠিসুটা নিয়ে জমিতে এসেছিল সে কারণে বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হই।

 

প্রতিবেদকের কাছে সুপারি গাছ তোলা ভুল হয়েছে শিকার করে বক্কর মিয়া বলেন, ৭ শতাংশ জমির দাগ নিয়ে অনেকদিন থেকে চলেছে। আপনি অনেকদিন থেকে তাদের জমি থেকে বাড়ির গাছগুলো তুলে নেওয়ার কথা বলছি কিন্তু তারা গাছগুলো তোলেনি। সেজন্য আমি আজ গাছগুলো তুলেছি তারা যদি চায় আমি কাজগুলো ফিরিয়ে দিতে রাজি আছি।

 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।