Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ!

পটুয়াখালীর মহিপুরে মাহবুব মাঝি (৪৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ পাখি মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে পাখি মাছ তিনটি ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী এই মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এই মাছ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌঁড়ায়। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।