Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জেলেদের সাথে সংঘর্ষে পুলিশের দুই এএস আই নিখোঁজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জেলেদের সাথে সংঘর্ষে পুলিশের দুই এএস আই নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহের পদ্মানদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন। রোববার গভীর রাতে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহের পদ্মানদীতে এই ঘটনা ঘটে।

 

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার করতে পারেননি।  নিখোঁজ রয়েছেন কুমারখালী থানার এএসআই মুকুল ও এএসআই সদরুল। 

 

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুই  পুলিশ সদস্য নিখোঁজের বিষয়ে কুমারখালী থানার ওসি ম্যাসেজ দেন। ম্যাসেজের ভিত্তিতে শিলাইদহের পদ্মানদীতে তারা নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

 

এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান। স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে কুমারখালী থানা পুলিশ পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলেরা পুলিশের  নৌকা ডুবিয়ে দেয়। এসময় নৌকায় থাকা অন্যান্য  পুলিশ সদস্যরা সাঁতারে পাড়ে উঠলেও পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন।

 

কুমারখালী উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গতকাল বিকেল ৫ টা পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। রাতে তাদের কোন অভিযান ছিলোনা বলে জানান।

 

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চরসাদিপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি আটকের জন্য রোববার গভীর রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা  করেন। চরসাদিপুর যাবার পথে পদ্মানদী পার হবার সময় পুলিশের নৌকার সাথে অপরিচিত একটি নৌকার সংঘর্ষ হয়।

 

এসময় পুলিশের নৌকা তলিয়ে গেলে ৪ পুলিশ সদস্য সাঁতরে পারে উঠলেও দুজন এএসআই এর কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।