কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি ও মুক্তি কামনায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই ) সন্ধ্যা ৭টায় উপজেলার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মন্দিরে এ অনুষ্ঠান হয়।
কুমারখালী উপজেলা কেন্দ্রীয় মন্দির ও বিভিন্ন পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠনের যৌথ যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
কুষ্টিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাম বাবু সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শিশির কুমার বিশ্বাস,কুমারখালী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুবোধ কুমার ঘোষ নিত্য, কুমারখালী রথ কমিটির সাধারণ সম্পাদক সুবোধ সাহা , কুমারখালী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব চাকি, বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই কুমার কুণ্ড কুমারখালীর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিহির সিংহ রায়, কুমারখালী ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, কুমারখালী কেন্দ্রীয় মন্দিরের সেবাইত মধানন্দ দাস ,তাপস বাবাজী প্রমুখ।
প্রার্থনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের আত্মার শান্তি ও সদগতি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।





