Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট,পুলিশ সদস্য ক্লোজড

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট,পুলিশ সদস্য ক্লোজড

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় ফারজুল ইসলাম (রনি) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

 

বিষয়টি প্রকাশ্যে আসার পরই ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, কনস্টেবল ফারজুল ইসলাম রনি জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারজুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত আছেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।