Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

‘জিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কবিরাজকে কুপিয়ে হত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
‘জিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কবিরাজকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘জিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল ররবিবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হত্যার কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

 

নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মো. মতি তেলী (৪০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিণগণ এলাকার এক রাজমিস্ত্রির স্ত্রীর ওপর ‘জিন ভর’ করেছে বলে তার চিকিৎসা করতে ররিবার রাতে মতি তেলী কবিরাজ সেখানে যান। ‘জিন তাড়ানোর’ কথা বলে ওই রাজমিস্ত্রির স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকেন কবিরাজ। কিছুক্ষণ পর তাদের ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রাজমিস্ত্রি ও তার ছেলে। এ সময় ক্ষুব্ধ হয়ে কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যান বাবা-ছেলে।

 

পরে রাজমিস্ত্রির মা ঘরের দরজা খুলে মতির লাশ দেখে পুলিশকে খবর দেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন।

তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।