Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ জামালপুর জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

 

  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক ত্যাগ-তীতিক্ষা,দীর্ঘ  আন্দোলন -সংগ্রাম ও বহু প্রাণের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আমাদের আইনজীবীদের দায়িত্ব আরও  অনেক বেড়ে গিয়েছে। দেশে একটি সুস্থ ও নিরেপক্ষ নির্বাচন করতে হলে আইনজীবীদের সংঘবদ্ধ হয়ে দেশের মানুষকে সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করতে হবে।

 

সেই সাথে সামনের আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল আলমের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন এডঃ আমান ফেরদৌস, এডঃ দিলরুবা -সহ অনেক  আইনজীবী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।