Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারায় কলেজের কার্যক্রম বন্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারায় কলেজের কার্যক্রম বন্ধ

জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এর সত্যতা পেয়ে আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

 

এদিকে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ কারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।

গতকাল (২৬ জুন) জামালপুরে প্রবেশপত্র না পেয়ে ১৭ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিতে পারায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তাই আজ শুক্রবার সকালে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ডা. কমাল হাসান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মোহাম্মদ হাসান, উপকলেজ পরিদর্শক এম এম এ জামিল সরকার, জামালপুরের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহারিয়ার আহমেদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোজাম্মেল হাসান প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে গাফিলতির বিষয়ে তদন্ত করেন।

তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এদিকে আজ বিকেলে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ নয় শিক্ষার্থীদের গাফিলতি ছিল তাই তারা রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পায়নি। প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশে পরীক্ষা না দিতে পারার বিষয়টি প্রচার করা হয়েছে।

 

গতকাল প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ১৭ এইচএসসি পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।