Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আসামী আহসান হাবিবকে আরো ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

এ বিষয়ে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর শাহ মো: এনায়েত হোসেন জানান- ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের।

 

এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝে মধ্যেই শারীরিকভাবে নির্যাতন করতো আহসান হাবিব ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আহসান হাবিব।

 

তিনি আরও জানান- এই ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করে আহসান হাবিব। মামলায় ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই আদেশ দেন বিচারক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।