Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে যৌথবাহিনীর হাতে যুবদলের তিন কর্মী গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে যৌথবাহিনীর হাতে যুবদলের তিন কর্মী গ্রেপ্তার

সেনাবাহিনীর হাতে যুবদলের তিন নেতাকর্মী আটক জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে দোকান দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদলের এক যুগ্ম আহ্বায়কসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

 

মঙ্গলবার ( ৩ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন। এর আগে গতকাল সোমবার (২ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জোনাইল পূজা ঘাটি এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিন, একই সংগঠনের সদস্য মোসলেমাবাদ গ্রামের মো. শফিকুল ইসলাম এবং যুবদল কর্মী সোহাগ মিয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে চরনগর এলাকার নাজমুল হাসানসহ চারজন ব্যবসায়ী ১২ লাখ টাকায় জোনাইল বাজারে সমবায় সমিতির কাছ থেকে চারটি দোকান ক্রয় করেন। এরপর নাজমুল হাসান তার মালিকানাধীন দোকানে মনোহারি পণ্যের ব্যবসা শুরু করেন।  কিন্তু চলতি বছরের মার্চ মাসে অভিযুক্ত তিন যুবদল নেতাকর্মী ওই দোকানগুলো জোরপূর্বক দখলে নিয়ে সেখানে ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) এর চালের গোডাউন স্থাপন করেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিস বসলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে অবশেষে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন।

 

অভিযোগ পাওয়ার পর যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সোমবার বিকেলে পৌর শহরের জোনাইল বাজার থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। এর আগে দখলকৃত দোকানঘর ছেড়ে দেওয়ার জন্য যুবদলের নেতাকর্মীকে সতর্ক করেছিল সেনাবাহিনী।

 

আটক করে থানায় আনার পর দোকান মালিক নাজমুল হাসান বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, “আমরা বৈধভাবে দোকান কিনেছি এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলাম। কিন্তু তারা জোর করে দোকান দখল করে নেয়।

 

বহুবার অনুরোধ করেও দোকান ফেরত পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আইনের আশ্রয় নিই।” ঘটনার বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি জেলা নেতাদের জানানো হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “ঘটনার কথা শুনেছি। প্রকৃত ঘটনা যাচাই করে দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, সোমবার তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবসায়ী নাজমুল হাসান একটি মামলা করেছেন। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।