Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুরে মুজিববাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে আসে তারা। পরে চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করে তারা।

শিক্ষার্থীরা জানান, জামালপুর ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিল করে। এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী চত্বর অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। রাঘব বোয়ালদের গ্রেফতার না করাসহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানায় তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। দুই দিন আগেও দিনের বেলায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এ ছাড়া রাঘব বোয়ালদের আটক না করে চুনোপুঁটি গ্রেফতার করছে। তাদের আবার জামিনেও ছেড়ে দেয়া হচ্ছে। এই দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা ফ্যাসিস্টদের ছাড় দেবো না। তবে পুলিশ বলছে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।