Thursday, 29 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর সরকারি আশেক মাহমুদ (এএম) কলেজ থেকে মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাওয়া ১৭৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের শিক্ষার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এখনো স্পষ্ট নয়। শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু শিক্ষক হতে চায় না—এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"

 

তিনি আরও বলেন, "বিশ্বনাগরিক হওয়ার কথা বললেও নানা প্রতিবন্ধকতায় আমরা শিক্ষার্থীদের সেই প্ল্যাটফর্মে নিতে পারছি না। অভিভাবকদের সচেতনতা এবং প্রতিষ্ঠানের যত্নই শিক্ষার্থীদের কৃতিত্বের মূল ভিত্তি।"

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ বলেন, "এম কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এবং তাঁদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের সুশৃঙ্খল পরিবেশ ও যত্নশীল পাঠদানের কারণেই এই সাফল্য এসেছে।"

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হক ও জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ।

 

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭৪ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়।

 

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর কলেজের দুই শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। নিবন্ধিত শিক্ষার্থীদেরই সংবর্ধনার আওতায় আনা হয়।

 

ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী ইসরাত জাহান প্রভা বলেন, "আমার এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। স্যারেরা ক্লাসে যেভাবে পড়াতেন, মন দিয়ে শিখতাম। কখনো পড়াশোনায় ফাঁকি দেইনি। আজকের এই সম্মাননা পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।