Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৩৫

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৩৫

জামালপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (৪ আগস্ট) পর্যন্ত জেলায় ৩৫ জন বিভিন্ন হাসপাতালে রয়েছেন।

এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১৬ জন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০৩ জন। তাদের মধ্যে ২৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জেলা সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, র‌্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।