Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
জেলার খবর

জামালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

জামালপুরের ইসলামপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো, উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত (৭) ও শুক্কুর আলীর ছেলে মিনাল (৮)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সীমান্ত ও মিনাল পরিবারের সদস্যদের কাউকে না বলে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলার পলাবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, গরমের মধ্যে দুইজন গোসল করতে গিয়েছিল। গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।