Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা ও মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

admin • 27 May 2025, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা ও মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং জেলা মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার কাননকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মেলান্দহ পৌর শহর থেকে ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনকে এবং জামালপুর মেডিকেল কলেজ রোড থেকে মহিলা লীগ নেত্রী কামরুন্নাহার কাননকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, উভয়ের বিরুদ্ধেই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, “দুজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়।”

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ডিবি পুলিশ গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে। আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে প্রেরণ করেছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।