Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে অলোচনা সভা

admin • 02 Oct 2023, 08:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে অলোচনা সভা

জামালপুরের মেলান্দহে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা’ এই বিষয়কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) সকালে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামর হল রুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: মো. ইউনুস আলী জেসমিন আখতার৷ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুইয়া। উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা তার বক্তব্য বলেন, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প,কৃষি,মৎস্য সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানোই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।