Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে চাঁদাবাজির দায়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব বহিষ্কার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে চাঁদাবাজির দায়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব বহিষ্কার

জামালপুরে চাঁদাবাজির সময় নগদ ৫০ হাজার টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মো. হাবিবুর রহমান হাবিবকে (৩৫) সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার ( ২৩ জুন) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার।
এর আগে গতকাল রোববার (২২ জুন) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার বার্তা২৪.কমকে বলেন, “গত শনিবার কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, হাবিবুর রহমান হাবিবকে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
উল্লেখ্য, গত শুক্রবার (২১ জুন) রাতে জামালপুর শহরের শাহাপুর এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন হাবিব। নজরুল ইসলাম এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে শহরের শাহাপুর এলাকা থেকে নগদ ৫০ হাজার টাকাসহ হাবিবকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা রুজু করে আদালতে পাঠালে আদালত তাকে জামালপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।