জামালপুরের সরিষাবাড়ীতে জায়েদা বেগম নামে (২৮) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, হত্যা।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সরিষাবাড়ীর পৌরসভার বাউসি চরবাঙ্গালী গ্রাম থেকে গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ১০ বছর পুর্বে ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের জানিক মিয়ার মেয়ে জায়েদার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় পৌরসভার চর বাঙ্গালী গ্রামের আমির উদ্দিনের ছেলে মহর মিয়ার সাথে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো। মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা তার ঘরে গেলে জায়েদার ঝুলন্ত লাশ দেখতে পান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





