Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে গাঁজাসহ একই পরিবারের ৩ কারবারি আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামালপুরে গাঁজাসহ একই পরিবারের ৩ কারবারি আটক

জামালপুরের সদর উপজলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে।

 

এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে তাদের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।