Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে গরু কোরবানি দিতে গিয়ে আহত ১২

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে গরু কোরবানি দিতে গিয়ে আহত ১২

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে কোরবানি দেওয়ার সময় গরুর লাথি ও ছুরিকাঘাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

 
শনিবার (৭ জুন) দুপুর ১১টা পর্যন্ত আহতরা চিকিৎসা নিতে ভিড় করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।  
আহতদের মধ্যে কেউ গরুর লাথিতে আহত হয়েছেন, আবার কেউ ধারালো ছুরি ব্যবহারের সময় অসাবধানতায় আহত হয়েছেন বলে জানা গেছে।  
পৌরসভার বাটিকামারী এলাকার ইকবাল হোসেন (৩০) জানান, কোরবানির সময় গরু লাফিয়ে উঠে লাথি মারলে তার ডান হাতের মাঝের আঙুল ভেঙে যায়।  
অন্যদিকে, ইসলামপুর সদর ইউনিয়নের পচাঁবহুলা গ্রামের ইলিয়াস (২৮) বলেন, গরুর মাংস কাটার সময় ছুরির ফাঁকে পড়ে বাম হাতের কব্জির কিছু অংশ কেটে যায়।  

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হোসেন বলেন, সকাল থেকে এ পর্যন্ত ১২ জনের মত আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই গরুর আঘাত ও ছুরি লাগার কারণে আহত হয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা ও সেলাই দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।