Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত

admin • 28 May 2023, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত

জামালপুর পৌর শহরে কুকুরের কামড়ে নারী পুরুষ ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এক দল কুকুরের কামড়ে তারা আহত হন।

 

এতে পৌর শহরের সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। আহতরা হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

 

জামালপুর জেনারেল হাসপাতালে সূত্র জানা যায়, জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতরা ভ্যাসিকন নিয়ে বাড়ি ফিরেছেন।

 

পৌর শহরের জিগাতলা এলাকার আব্দুল কাদের তরফদার দুলাল বলেন, ‘সকালে নাস্তা করে বাসায় ফিরছিলাম। এমন সময় আমার ১০-১২ হাত সামনে একজনকে কুকুরে কামড় দেয়। আমি প্রথমে খেয়াল করিনি। পরে তাকে ছেড়ে দিয়ে আমাকে এসে আক্রমণ করে। আমার পা ও হাতে কামড় দিয়েছে। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি।

 

একই এলাকার মিন্টু মিয়া বলেন, ‘চায়ের জন্য দুধের প্যাকেট কিনতে গিয়েছিলাম। ফেরার পথে একটি কুকুর আমার ওপর আক্রমণ করে। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসি। হাসপাতাল থেকে আমাদের ভ্যাকসিন ও ওষুধপত্র কোনো কিছুই দেয়নি। সব আমাদের কিনতে হয়েছে।

 

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাজিব বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ২৫ জনের মতো চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত আছেন।

 

কুকুরের কামড়ে আহতদের র‍্যাভিক্স ডিসি ও র‍্যাভিক্স ইমোনো গ্লোবিওলিন ভ্যাকসিন দিতে হয়েছে। হাসপাতালে র‍্যাভিক্স ডিসি ভ্যাকসিন না থাকায় রোগীদের কিনে নিতে হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।