Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

admin • 29 Oct 2024, 08:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
আদালত থেকে বাসায় ফেরার পথে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপর অস্ত্র প্রদর্শনের অপরাধে দায়েরকৃত মামলায় তাকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে জামালপুর জজ আদালতের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারন ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগষ্ট উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠু কর্তৃক রুজুকৃত মামলায় মঙ্গলবার  জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধি মোতাবেক  তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।