Sunday, 25 October 2026
শিরোনাম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড
জেলার খবর

জামালপুরে ইয়ুথ ফর বাংলাদেশের শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে ইয়ুথ ফর বাংলাদেশের শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত

শীত মৌসুমে অসহায় ও বয়োবৃদ্ধ মানুষের কষ্ট লাঘবে ইয়ুথ ফর বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা এলাকায় শতাধিক শীতার্ত ও বয়োবৃদ্ধ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর বাংলাদেশের ফাউন্ডার আরিফুল ইসলাম ও জামালপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক সরকার জাকিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কর্মসূচির আওতায় মেলান্দহের বিভিন্ন এলাকার বয়োবৃদ্ধ নারী ও পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করা হয়। শীতের তীব্রতায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স্ক মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়, যাতে সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে যায়।

 

ইয়ুথ ফর বাংলাদেশ জামালপুর জেলা শাখা এর আগেও একাধিক সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এতিম মেয়েদের বিয়ে সম্পন্নকরণ, স্বাবলম্বী কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলা, শিশুদের হার্টের ছিদ্র অপারেশনে সহায়তা প্রদান এবং পরিবেশ সুরক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি। এ সময় ইয়ুথ ফর বাংলাদেশের ফাউন্ডার আরিফুল ইসলাম বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ইয়ুথ ফর বাংলাদেশ সবসময় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ইয়ুথ ফর বাংলাদেশের ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড জামালপুরে মানবিক সহায়তার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। উল্লেখ্য, ইয়ুথ ফর বাংলাদেশ দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। জামালপুর জেলায় তাদের নিয়মিত উদ্যোগ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।