Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতার উপর হামলা

admin • 28 Oct 2024, 06:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতার উপর হামলা

জামালপুরের মেলান্দহ থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলার বাদী মেলান্দহ উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নানকে (৬০) মারধরের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা দিকে উপজেলার মালঞ্চ নতুন বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

 

আহত আব্দুল মান্নান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার বজরদ্দিপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে ও উপজেলার কৃষক দলের সহ-সভাপতি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,'সোমবার সকালে বাড়ি থেকে মালঞ্চ বাজারে যাওয়ার পথে মাছ হাটের সামনে পৌঁছলে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর এবং মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।পরে উদ্ধার করে ওই কৃষক দলের নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

চলতি মাসের ২ তারিখে উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তারকৃতরা জামিনে বের হয়েছে। জামিনে বের হয়েই হামলা করেছে বলে অভিযোগ আহতের পরিবারের।

 

এ বিষয়ে আহত আব্দুল মান্নানের ছোট ভাই উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন,'সকালে বাড়ি থেকে মালঞ্চ বাজারে গেলে আমার ভাইকে একা পেয়ে নাশকতা মামলার নামীয় আসামী উপজেলা আ.লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম শাহাবুদ্দিন, নয়ানগর ইউনিয়ন আ.লীগের সম্পাদক জহুরুল ইসলাম, শ্রমিকলীগের সম্পাদক মঞ্জুরুল ইসলাম (কাঠমঞ্জু) সেচ্ছাসেবক লীগের বোরহান উদ্দিনসহ সহ কয়েকজন আ.লীগের সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

 

নাশকতা মামলায় আসামিরা জামিনে বের হয়েই হামলার হুমকি দিচ্ছিলো তারাই হামলা করেছে।' এ বিষয়ে অভিযুক্তদের ফোন দিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন,' বিষয়টি জানতে পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদেরকে আটক করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।