Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামালপুরে অনুমোদনহীন দুই ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ২ লাখ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে অনুমোদনহীন দুই ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ২ লাখ

অনুমোদন না থাকায় জামালপুরের মেলান্দহে দুটি ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ইটভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।

 

এতে মেলান্দহ উপজেলার মাহমুদপুরের বিসমিল্লাহ ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করে ট্রিকস ও মেলান্দহ পৌর এলাকার মুন্না ব্রিকসটি গুঁড়িয়ে দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসী উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে এসব ইটভাটার ছাড়পত্র বাতিল করে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মাহমুদপুরের বিসমিল্লাহ ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং মেলান্দহ পৌর এলাকার মুন্না ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

 

জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসী বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা দুটি চলছিল। অভিযান চালিয়ে দুটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বিসমিল্লাহ ব্রিকস নামে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।