Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

admin • 21 Jun 2025, 11:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় শুভ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে শুভ মিয়া। সে শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকানে থেকে চিপস ক্রয় করে রাস্তা পারাপার হয়ে বাড়িতে ফিরছিল।

 

এসময় বামুনজানি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পথে উপজেলার ভাটারা এলাকায় শিশুটির মৃত্যু হয়।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।