Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

জামায়াতের ঝটিকা মিছিল : ৩২৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামায়াতের ঝটিকা মিছিল : ৩২৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় ৩২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে সোমবার (৩১ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দলের আমিরসহ আটক হওয়া সব নেতাকর্মীর মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ঝটিকা মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।