Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল,সম্পাদক তানভীর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল,সম্পাদক তানভীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৫-২৬ নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি তানভীর ইবনে মোবারক নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় প্রেস ক্লাব কার্যালয়ে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

 

এছাড়াও জাবি প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান (বার্তা ২৪), যুগ্ম-সম্পাদক রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদার (দৈনিক যায় যায় দিন), দপ্তর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক মো: শাহরিয়ার আলম (দৈনিক খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য মো: রবিউল ইসলাম (ঢাকা টাইমস) ও মো: আহসান হাবীব (দ্য এশিয়ান এইজ)।

 

এদিকে নির্বাচন চলাকালে নির্বাচন পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় তিনি প্রেসক্লাব পরিদর্শন করেন এবং নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে ড. কামরুল আহসান প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্লাবের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। সচিবের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসিব সোহেল।

 

ফলাফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’

সোহাগ /মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।