Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

জাবিতে মাদক নির্মূলে লাল-সবুজ উন্নয়ন সংঘের ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জাবিতে মাদক নির্মূলে লাল-সবুজ উন্নয়ন সংঘের ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

সম্প্রতি মাদক নির্মূলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনের কর্মতৎপরতাকে সাধুবাদ জানিয়ে ক্যাম্পাসে মাদক নির্মূলে কার্যকরী ৪ টি দফা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে লাল-সবুজ উন্নয়ন সংঘ।

 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে মাদক নিরাময় ও প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি জমা দিয়েছে সেচ্ছাসেবী এ সংগঠনটি।

 

লাল সবুজ উন্নয়ন সংঘ, ঢাকা জেলা শাখার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বর্তমানে অধিকাংশ তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। এক গবেষণার তথ্যে দেশ ও দেশের বাইরে ষাট শতাংশ মাদকাসক্তের বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায়, তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। তাই তরুণদের মাদকাসক্তের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে আমরা সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে কাজ করে আসছি।

 

এ পর্যন্ত দেশের সিংহভাগ জেলায় সংগঠনটির উদ্যোগে আয়োজন করা মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে ৩৭ লাখ শিক্ষার্থী মাদককে লাল কার্ড প্রদর্শন করেছে।

উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েই চলেছে। তাই মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ক্যাম্পাসে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি দ্রুত 'জিরো টলারেন্স নীতি' ঘোষণা করতে হবে।

 

আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা (মাদকবিরোধী সেল গঠন, ডোপ টেস্ট সিস্টেম চালু, মাদকের সাপ্লাই ও সিন্ডিকেট ভাঙ্গতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং হল- বিভাগগুলোতে মাদকবিরোধী সচেতনামূলক সভা চালু) দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ বিবেচনায় রেখে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ধরে রাখবে এবং মাদকাসক্তি প্রতিরোধে সক্ষম হবে।

সোহাগ/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।