Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে চেক হস্তান্তর

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে চেক হস্তান্তর

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার সিজন-৮ এর চারজন বিজয়ীর মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর অদূরে কেরানীগঞ্জের একটি রেস্টুরেন্টে এ চেক হস্তান্তর করা হয়।

বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের হাবিবুল্লাহ বাশার, ১ম রানার্স-আপ হয়েছে সিলেটের রাইয়ান তানজিম, ২য় রানার্স-আপ ঢাকার আব্দুল্লাহ জুবায়ের এবং ৩য় রানার্স-আপ হয়েছে চট্টগ্রামের ইরফান হোসাইন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে ৩ লাখ, ১ম রানার্স-আপ ২ লাখ, ২য় রানার্স-আপ ১ লাখ এবং ৩য় রানার্স-আপকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

এর আগে প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন রমজান মাসজুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রজাপতি মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রউফ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কাদেরিয়া গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আলম সুমন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাওতুল কোরআন ২০২৩ এর প্রধান বিচারক শায়েখ হাফেজ ও ক্বারী নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার নোমান আল বাশির, হাফেজ ক্বারী সাইফুল ইসলাম ও বাংলাদেশ হেলথ সাইন্সেস ইউনিভার্সিটির উপদেষ্টা মো. আসাদুল্লাহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।