ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাধীন ৯নং বারোবাজার ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মৎস্য প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই এম,পি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম,পি । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ খালেদা খানম এম,পি (সংরক্ষিত মহিলা আসন-২৭)।
জেলার খবর
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল
admin
• 24 Aug 2023, 06:53 AM
• পঠিত 2 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





