Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়নে পদত্যাগ করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি।

 

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর দর্শনা এলাকায় সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

 

সংবাদ সম্মেলনে শাফি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে রাজনীতিতে থেকে কাজ করা সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে পদত্যাগ করছি।

   

তিনি বলেন, বিগত সময়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অনেক মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। জুলাই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়েও ছাত্র-জনতার আন্দোলন চলাকালেও একটি মামলা হয়েছে আমার নামে।

   

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা বেশি ভালো না। তাই সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল থেকে সরে এসে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথা চিন্তা করছি।

   

উল্লেখ্য, শাফি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।