Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, অনশন প্রত্যাহার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, অনশন প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাসে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাওয়ার পর দীর্ঘ ৩৫ ঘণ্টার অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

 

ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাসির উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের অনশন ভাঙান। অনশন প্রত্যাহার করলেও বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শাটডাউনের আওতায় থাকবে।

 

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের ঘোষণা দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।

 

রাকিব বলেন, বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এছাড়া, অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তিনি আরও বলেন, যদিও আমরা অনশন প্রত্যাহার করেছি, তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

 

আরেক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ১৫ তারিখে সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে। বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দিবে। আর ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।

 

এর আগে, শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন নিশ্চিত করা এবং অস্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদানের দাবি জানিয়ে গতকাল রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে অনশন শুরু করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।