Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই আব্দুল হোসেনের হাতে খুন হয়েছে বড় ভাই সেতাউর রহমান। নিহত সেতাউর রহমান একই এলাকার মৃত আইনাল উদ্দীনের ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর তিনটার দিকে শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-পিরোজপুর গ্রামে।

পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান,গোয়াল ঘর থেকে বাড়ীতে গরু উঠানো নিয়ে সেতাউর রহমানের সঙ্গে বিরোধ হয় ছোট ভাই আব্দুল হোসেনের। এ নিয়ে সোমবার দুপুর তিনটার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল হোসেন বড় ভাই সেতাউর রহমান কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহমেদ জানান, বাড়ীতে গরু উঠানো নিয়ে পারিবারিক বিরোধে সেতাউর রহমানকে হত্যা করা হয়েছে। ঘাতক আব্দুলকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।