Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ছুরিকাঘাতে কিশোর নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ছুরিকাঘাতে কিশোর নিহত

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে সাজেদ হোসেন রাজিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বড়বাজার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

   

নিহত রাজিম সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার বাদল হোসেনের ছেলে। সে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

   

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, রাজিম পড়াশোনার পাশাপাশি শহরের বড়বাজারে চুড়িপট্টির একটি দোকানে বিক্রয়কর্মী হিসাবে কাজ করত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানে যখন সে কাজ করছিল তখন অজ্ঞাত কয়েক যুবক রাজিমকে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে ওই যুবকরা ও রাজিম মিলে চা আর সিগারেট খায়। এ সময় তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়।

   

এক পর্যায়ে অজ্ঞাত যুবকেরা তাকে মারধর শুরু করলে রাজিম নিজেকে বাঁচাতে দৌড় দেয়। এসময় যুবকরাও দৌড়ে রাজিমকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজিমকে মৃত ঘোষণা করে।

   

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধারণা করছি বন্ধুদের পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ জড়িতের আটকে অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।