Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার

কুমিল্লার বরুড়ায় ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার তলাগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ওসি মো. ফিরোজ হোসেন জানান, শনিবার রাতে বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তলাগ্রাম এলাকায় একটি সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টাকালে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি, নগদ টাকাসহ অজ্ঞান করার নানা সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল (২৭), মোসা. সেলিনা আক্তার শিল্পী (৪৫), মো. লিটন মিয়া (২৩), মো. সুমন (৩০), মো. মারুফ ওরফে আশিক (৩১), সুমাইয়া আক্তার শিউলী (১৯)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।