Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ছিনতাইকারী ভেবে গণধোলাই, প্রাণ বাঁচাতে ফেরি থেকে ঝাঁপ দিল যুবক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ছিনতাইকারী ভেবে গণধোলাই, প্রাণ বাঁচাতে ফেরি থেকে ঝাঁপ দিল যুবক

রাজবাড়ীর দৌলতদিয়ায় চলন্ত ফেরিতে ছিনতাইকারী সন্দেহে বাধন মোল্লা (৩০) নামে এক যুবককে মারধর করেন যাত্রীরা। এ সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তিনি। পরে খবর পেয়ে ট্রলার নিয়ে দ্রুত তাকে উদ্ধার করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে। বাধন মোল্লা বরগুনা জেলার তালতলি উপজেলার তালুকদার পাড়ার মালেক মোল্লার ছেলে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আমি আমার মাছের আড়তে ছিলাম। সকাল সাড়ে ১১ টার দিকে খবর পাই যে, ৬ নম্বর ফেরি ঘাটের কাছে এক ব্যক্তি ফেরি থেকে পড়ে নদীতে ডুবে যাচ্ছে। এ সময় আমি একটি ট্রলার নিয়ে নদীতে গিয়ে তাকে উদ্ধার করি।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জে এম সিরাজুল কবির জানান, সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ফেরি ‘ভাষাশহিদ বরকত’। কিছুদূর যাওয়ার পর ফেরিতে থাকা ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে মারধর করেন যাত্রীরা।

 

এ সময় তিনি নদীতে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে ৬ নম্বর ফেরিঘাটের কাছে চলে আসেন। এ খবর পেয়ে ট্রলার নিয়ে দ্রুত তাকে উদ্ধার করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। বর্তমানে ওই যুবক দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে রয়েছেন। তিনি সুস্থ আছেন। তাকে ঘটনাটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।