Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে সাফ চ্যাম্পিয়নরা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে সাফ চ্যাম্পিয়নরা

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপাল থেকে তাদের ঢাকায় ফেরার আগেই বিমানবন্দরে অপেক্ষায় ছিল ছাদখোলা বাস।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  পৌঁছানোর ঘণ্টাখানেক পর শুরু হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মুখী যাত্রা।

   

বিকেল পৌনে চারটা নাগাদ ছাদখোলা বাসে করে যাত্রা শুরু করে সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সাবিনা খাতুনদের গন্তব্য মতিঝিলের বাফুফে ভবন।

বাসটি বিমানবন্দর থেকে সাফজয়ীদের নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠবে। তারপর এফডিসি মোড় নেমে সাত রাস্তা দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল দিয়ে পল্টন নামবে। এরপর নটরডেম কলেজের সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে যাবেন সাবিনা-রুপ্নারা।

 

ছাদখোলা বাসটির চালকের নাম মো. মেহেদী হাসান। প্রায় ১০ বছর ধরে বিআরটিসির বাস চালাচ্ছেন এই মেহেদী হাসান। তার গ্রামের বাড়ি বরিশাল। আর রাস্তায় তাকে যেকোনো ধরনের তত্ত্বাবধানের জন্য সহযোগী হিসেবে আছেন মো. নাজমুল খান (চালক) ও মো. সুজন (কারিগর)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।