Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

'ছাগলের ঘর' থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

admin • 07 Feb 2025, 03:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
'ছাগলের ঘর' থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে তার বাড়ির ছাগলের ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে। এটা জানতে পেরে তিনি বাড়ির ভিতরে ছাগলের ঘরে লুকিয়ে থাকেন। পুলিশ তল্লাশি করতে গিয়ে সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মতো পালন করতে পারে। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ডানহাত হিসেবে এলাকায় পরিচিত ছিল সে।

 

সেই সুযোগে সামাদ এলাকায় নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিল। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশকিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।