Saturday, 31 October 2026
শিরোনাম
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও
জেলার খবর

চুয়াডাঙ্গায় স্বামী হত্যা অভিযোগে স্ত্রী ও মেয়েকে আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় স্বামী হত্যা অভিযোগে স্ত্রী ও মেয়েকে আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রাম থেকে মতিয়ার রহমান (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে মতিয়ার রহমানের লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে সন্দেহে পুলিশ স্ত্রী ও মেয়েকে আটক করেছে। শনিবার সকালে দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবিদ হাসান জানান, দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে মতিয়ার রহমান ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। সকালে খবর পেয়ে তার বাড়িতে এসে লাশ উদ্ধার করা হয়।

 

নিহত মতিয়ারের কানের কাছে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত করার চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।