Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি অবৈধ ইয়ারগান, হাঁসুয়া, বঁটি, পাসপোর্ট ও নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে রুপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছে একটি ইয়ারগান, একটি হাঁসুয়া, একটি বড় বটি, কয়েকটি পাসপোর্ট ও ছয়টি খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

তিনি আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা এবং মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে মামলার প্রস্তুতি চলছে।

 

জানা যায়, রুপার বিরুদ্ধে মাদক ব্যবসা, নারীদের দিয়ে দেহ ব্যবসা, একাধিক বিয়ে করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে। রুপা চুয়াডাঙ্গা মহিলা লীগের একজন নেত্রী ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।