Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

চিকিৎসার নামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা,ভণ্ড কবিরাজকে গণপিটুনি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চিকিৎসার নামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা,ভণ্ড কবিরাজকে গণপিটুনি

চিকিৎসার নামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করায় ভণ্ড এক কবিরাজকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নারায়ণগঞ্জের ফতুল্লার এ ঘটনায় বুধবার (২৬ জুলাই) গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কবিরাজ শাহীন হোসেন সুমন (৪০) মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর কাঠপট্টি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

ওই লম্পট ফতুল্লার পাগলা সূর্যমুখী সিনেমা হল এলাকায় থেকে কবিরাজির নামে প্রতারণা করেন।

মামলায় উল্লেখ করা হয়, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু জণ্ডিস হয়েছে মনে হওয়ায় চিকিৎসার জন্য শাহীন হোসেন সুমনের কাছে নিয়ে যায়। তখন শাহীন হোসেন সুমন তাদের বাসায় গিয়ে চিকিৎসা দেওয়ার কথা বলেন। এতে গৃহবধূ ও তার স্বামী বাসায় চলে যায়।

 

এরপর মঙ্গলবার বিকেলে গৃহবধূর বাসায় এসে বলেন বাচ্চার চিকিৎসা দরকার নেই তার মায়ের চিকিৎসা করলেই হবে। এ কথা বলে গৃহবধূর স্বামী ও সন্তানকে বাইরে বের করে দিয়ে ধর্ষণের চেষ্টা করে শাহীন হোসেন সুমন। এ সময় গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ভণ্ড কবিরাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, কবিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।