Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
জেলার খবর

চলন্ত ট্রেন থেকে খুলে গেল ওয়াগন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেন থেকে খুলে গেল ওয়াগন

নাটোরের নলডাঙ্গায় চলন্ত অবস্থায় জ্বালানি তেলবাহী ট্রেনের পেছনের কয়েকটি ওয়াগন খুলে আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে কিছু দূরে যেতেই ওয়াগন খুলে যায়। এ ঘটনার পর ওই স্থানে উৎসুক জনতার ভিড় জমে এবং রেলগেটের দুপাশে কিছু যানবাহন আটকা পড়ে যায়। পরে ট্রেনটি মাধনগর স্টেশনে এনে পুনরায় ওয়াগন সংযুক্ত করা হয়।

 

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম জানান, ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশনের দক্ষিণের ২৪৩ নম্বর ব্রিজের কাছে পার্টিং হয়ে যায়। পরে ট্রেনটি স্টেশনে ফেরত এনে ওয়াগনগুলো লাগানো হয়। এতে কেউ আহত হয়নি। তবে ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।