Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুই তরুণের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুই তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে মোবাইলে টিকটক ভিডিও ধারণের সময় তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে গেছে চার তরুণ। তাদের মধ্যে দুই জন মারা গেছে। বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

 

নিহতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার করিম মিয়ার ছেলে কাইয়ুম ও জেলার কসবা উপজেলায় কাইয়ুম। তবে আহতদের পরিচয় জানা যায় নাই।

 

স্থানীয়রা জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার তরুণ মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়।  আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যায়। 

 

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ভিডিও করতে গিয়ে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।