Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

চট্টগ্রাম ডিসির নম্বর ক্লোন করে টাকা দাবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চট্টগ্রাম ডিসির নম্বর ক্লোন করে টাকা দাবি

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এমনকি নম্বরটি থেকে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীকেও ফোন করে টাকা দাবি করা হয়েছে।

বিষয়টি নিয়ে অবগত হয়েছে জেলা প্রশাসনও। এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামানের ব্যবহৃত নম্বর হঠাৎ ক্লোন করে অজ্ঞাত একটি চক্র। এটি ব্যবহার করে রোববার (২০ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বিভিন্নজনকে ফোন দিয়ে টাকা দাবি করা হয়। খবর পেয়ে নম্বর ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ধরেননি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন: কুমারখালীতে এ্যাসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন

এ বিষয়ে ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান  বলেন, আমরা অবগত হওয়ার পরপরই এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (ডিসি) করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।