Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমহনী বাজারের উত্তর পাশে টানেল সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চাতরী চৌমহনী বাজারের মসজিদের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

   

এ সময় মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।

   

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। থানায় মামলা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।