Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ঘুমের মধ্যে সাপের কামড়, যুবকের মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঘুমের মধ্যে সাপের কামড়, যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

নিহত সাব্বির উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেশন শ্রমিক ছিলেন।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।